আবহাওয়াআইপিএল-2025টাকা পয়সাপশ্চিমবঙ্গভারতব্যবসাচাকরিরাশিফলস্বাস্থ্যপ্রযুক্তিলাইফস্টাইলশেয়ার বাজারমিউচুয়াল ফান্ডআধ্যাত্মিকঅন্যান্য
---Advertisement---

বৃহস্পতিতে ২০ জেলায় বৃষ্টি, মঙ্গল থেকে বাংলার কোথায় কোথায় বর্ষণ বাড়বে?

Published on: May 23, 2025
---Advertisement---

বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে ওই দু’দিন দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টি হবে না।

বৃহস্পতিবার উত্তরবঙ্গের ছ’টি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর) একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি দুটি জেলার (দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে। ওই দুটি জেলায় বৃষ্টি হবে না।

কলকাতার আবহাওয়া কেমন থাকবে বৃহস্পতিবার? কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রির আশপাশে।

শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। সেদিন দক্ষিণবঙ্গের ন’টি জেলার জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া) একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার আবার দক্ষিণবঙ্গের চারটি জেলার  (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর) একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। 

সোমবার আরও বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। সেদিন দক্ষিণবঙ্গের দুটি জেলার (দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর) একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মঙ্গলবার থেকে ফের বৃষ্টি বাড়বে। সেদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। কোনও জেলায় জারি করা হয়নি সতর্কতা।

শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের পাঁচটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার) একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি তিনটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। রবিবার দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি ছ’টি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment