আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

স্ত্রীর মধ্যে কী কী গুণ চান, রশ্মিকার মধ্যে কি সমস্ত গুণ আছে! কী জানালেন বিজয়?

---Advertisement---

বিজয় দেবেরাকোন্ডা সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানালেন বিয়ে নিয়ে তাঁর কী পরিকল্পনা। বা কেমন স্ত্রী চান, বা তাঁর স্ত্রী হতে গেলে কী কী গুণ থাকা আবশ্যক। রশ্মিকা মন্দানার কী সেসব গুণাবলী আছে? কী জানালেন বিজয়?

কী বললেন বিজয়?

বিজয় কি সত্যিই প্রেম করছেন? এবং তাঁর প্রেমিকা কি রশ্মিকা মন্দানা? এই প্রশ্ন উঠতেই এদিন অভিনেতা ফিল্মফেয়ারকে দেওয়া একটি সাক্ষাৎকারে খোলসা করে কিছু না বলে বলেন, ‘আপনাদের সূত্রকে জিজ্ঞেস করুন।’ এরপর যখন বিজয়কে তাঁর চর্চিত প্রেমিকা তথা প্রিয় বন্ধু রশ্মিকা মন্দানার ভালো এবং খারাপ গুণের বিষয়ে জিজ্ঞেস করা হয় তিনি বলেন, ‘ভালো বলতে ও পাগলের মতো পরিশ্রম করতে পারে। ও যে কাউকে পরাজিত করতে পারে ওর জেদ আর মনের জোর, অধ্যাবসায় দিয়ে। ও ভীষণ ভালো, সবার ভালো থাকা, খুশি থাকা ওর কাছে সবথেকে বেশি গুরুত্ব পায়। আর খারাপ হল ওই উপরেরগুলোই। ওর একটু ব্যালেন্স করা জরুরি।

বিজয়ের বিয়ের পরিকল্পনা কী বা তিনি কী ভাবছেন জিজ্ঞেস করায় বলেছেন, ‘এখনই কাউকে খুঁজছি। এখনই জীবন সঙ্গী খুঁজছি না।’ কিন্তু তাও কেমন পাত্রী খুঁজছেন, কী গুণ থাকা চাই তাঁর মধ্যে, বা মনের মতো মানুষটির গুণের সঙ্গে কি রশ্মিকা খাপ খান? এই প্রশ্নের জবাবে বিজয় বলেন, ‘যে কোনও ভালো মনের মেয়ে হলেই হবে।’

এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ২০২৪ সালে রশ্মিকা এবং বিজয় দুজনেই জানিয়েছেন যে তাঁরা প্রেম করছেন। কিন্তু নিজেদের সঙ্গীর কথা প্রকাশ্যে আনেননি। তবে কানাঘুষোয় শোনা যাচ্ছে যে তাঁরা প্রেম করছে। কিন্তু সেই প্রেমের জল্পনায় তাঁরা সিলমোহর দেননি। গীত গোবিন্দম এবং ডিয়ার কমরেড ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছেন।

Dibyendu Hudati

Experienced Social Media Creator sharing tips & tricks for building a successful online presence. Follow my journey to grow your own brand and monetize your content.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment