আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

মায়ামির জার্সিতে জঘন্যতম হার মেসির, আমেরিকার লিগে পিছিয়ে পড়ছেন লিয়োরা

---Advertisement---

শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটি হেরেছে ইন্টার মায়ামি। আমেরিকার ক্লাবের জার্সিতে সময়টা ভাল যাচ্ছে না লিয়োনেল মেসির। তিনি গোল করলেও মিনেসোটার কাছে ১-৪ গোলে হেরেছে মায়ামি। আমেরিকার ক্লাবের হয়ে সবচেয়ে বড় হারের সাক্ষী থেকেছেন মেসি।

মায়ামির প্রধান স্ট্রাইকার লুই সুয়ারেস চোট পাওয়ায় সমস্যায় পড়েছেন কোচ জাভিয়ের মাসচেরানো। দলে কোনও স্ট্রাইকার খেলাতে পারছেন না তিনি। বাধ্য হয়ে পাঁচ মিডফিল্ডারের সামনে মেসিকে খেলাচ্ছেন ফলস্‌ নাইন পজিশনে। কিন্তু মায়ামি তো আর বার্সেলোনা নয়। মেসি সামনে খেলায় বল পাচ্ছেন না। ফলে গোলের সুযোগ কম তৈরি হচ্ছে। তাতেই সমস্যায় পড়ছে মায়ামি।

মিনেসোটার বিরুদ্ধে ৩২ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে মায়ামি। বঙ্গোকুহ্‌লে লঙ্গোয়ানে গোল করেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়ান অ্যান্থনি মার্কানিচ। দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মাথায় একক দক্ষতায় এক গোল শোধ করেন মেসি। কিন্তু দলের রক্ষণের হাল এত খারাপ হলে তিনি আর কী করবেন?

৬৮ মিনিটের মাথায় চাপে পড়ে আত্মঘাতী গোল করেন মার্সেলো ওয়েইগান্ট। দু’মিনিট পরে মিনেসোটার হয়ে চতুর্থ গোল করেন রবিন লড। মায়ামিতে যোগ দেওয়ার পরে এত খারাপ ভাবে কোনও ম্যাচ হারেননি তিনি। কিন্তু এই মরসুম যত এগোচ্ছে তত খারাপ খেলছে মায়ামি।

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় তার নম্বরে মায়ামি। ১১ ম্যাচে ২১ পয়েন্ট তাদের। শীর্ষে থাকা সিনসিনাটির পয়েন্ট ১২ ম্যাচে ২৫। অর্থাৎ, পরের ম্যাচ জিততে পারলে সিনসিনাটির ঘাড়ের কাছে পৌঁছে যাবে মায়ামি। কিন্তু মেসিদের দলের যা অবস্থা তাতে সেই সম্ভাবনা কম।

Dibyendu Hudati

Experienced Social Media Creator sharing tips & tricks for building a successful online presence. Follow my journey to grow your own brand and monetize your content.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment